নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর গ্রামে গভীর রাতে ছাত্রদল নেতা ইয়াসিন আলী সুজনের বসতঘরে বাইরে থেকে তালা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত ঘরের দরজায় তালা লাগিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ঘরের আসবাবপত্র ও মূল্যবান মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। তবে সুজনের বাবা মো. বেলাল মিয়া ঘরে না থাকায় কেউ হতাহত হয়নি।
ক্ষতিগ্রস্ত নেতা ইয়াসিন আলী সুজন অভিযোগ করেন, প্রকল্প বাজারে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণের অভিযোগকে মিথ্যা বলায় প্রতিশোধ হিসেবে সন্ত্রাসীরা তার ঘরে আগুন দেয়। হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন বলেন, নির্বাচনের পর থেকে এলাকায় সহিংসতা বেড়েছে এবং আগুন সন্ত্রাস কোনো দলের জন্যই কাম্য নয়। হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহবায়ক শামসুল তিব্রিজ জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং বিস্তারিত জানবেন।
হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীর হাতিয়ায় বাইরে থেকে তালা দিয়ে ছাত্রদল নেতার ঘরে আগুন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।