Web Analytics

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পাঁচ দিনের সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার ভোরে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। উপ-প্রেস সচিব হাসান শিপুল জানান, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইট দুবাই সময় ভোর ২টা ১৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটির সকাল ৮টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।

সফরকালে প্রধানমন্ত্রী শান্তি, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবিক বিষয় ও টেকসই উন্নয়নসহ বাংলাদেশের অগ্রাধিকারগুলো বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরেন। ইউএনজিএর সাধারণ বিতর্কে তিনি প্রথমবারের মতো ভাষণ দেন এবং উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক করেন। এসব কর্মসূচি শেষ করে তিনি ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক ত্যাগ করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, নিউইয়র্কে চার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী ৩০টি সরকারি অনুষ্ঠানে অংশ নেন, যার মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল। আলোচনায় জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য ও আন্তর্জাতিক শান্তি গুরুত্ব পায়। ডা. জুবাইদা রহমান আটটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন এবং চারটিতে বক্তব্য দেন।

27 Sep 26 1NOJOR.COM

জাতিসংঘ অধিবেশনের কর্মসূচি শেষে দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।