২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে অন্তত ১২ মাসের জন্য ইসরাইল ছেড়েছেন ১ হাজার ৩৭০ জনের বেশি ইসরাইলি চিকিৎসক। তেলআবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে, যা টাইমস অব ইসরাইল প্রকাশ করেছে। গবেষণায় বিদেশে যাওয়ার প্রথম বছরে ২৭০ দিনের বেশি দেশের বাইরে থাকা এবং পরে টানা তিন মাসের বেশি ইসরাইলে না থাকা চিকিৎসকদের দেশত্যাগী হিসেবে গণ্য করা হয়েছে।
২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে বিদেশে যাওয়া চিকিৎসকের সংখ্যা ছিল ৭০৫ জন। অর্থাৎ এক দশকে এ সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। গবেষণার অন্যতম লেখক ইতাই আটের হারেৎজকে বলেন, সরকারের নীতির কারণে উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের দেশত্যাগের আশঙ্কা নিয়ে অর্থনীতিবিদেরা দীর্ঘদিন সতর্ক করে আসছিলেন।
আটের বিচারব্যবস্থার সংস্কার, হামাসের ৭ অক্টোবরের হামলা, যুদ্ধ এবং সামরিক দায়িত্ব পালনকারী ও না করা নাগরিকদের মধ্যে বৈষম্যকে পরিস্থিতি খারাপ হওয়ার কারণ হিসেবে উল্লেখ করেন। গবেষণায় ৪৫ বছরের বেশি বয়সি চিকিৎসকদের বিষয়টিও দেখা হয়েছে। দেশত্যাগী প্রতি পাঁচজন চিকিৎসকের একজনের বয়স ৪৫ বছরের বেশি ছিল, যাকে গবেষণায় উদ্বেগজনক বলা হয়েছে।
গবেষণা বলছে, ২০২৩ থেকে ২০২৫ সালে ১,৩৭০ জনের বেশি ইসরাইলি চিকিৎসক দেশ ছেড়েছেন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।