Web Analytics

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ আবরার ফাহাদ হল ও শহীদ নূর হোসেন হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান শুক্রবার (২২ মে) মধ্যরাতে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলাটি দাখিল করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শহীদ নূর হোসেন হলে ভাঙচুর চালায় এবং তিন থেকে সাড়ে তিন লাখ টাকার সরকারি সম্পদ নষ্ট করে। হামলায় সহকারী প্রক্টর মবিনুল ইসলামসহ তিনজন ছাত্র আহত হন এবং হামলাকারীরা ভয়ভীতি প্রদর্শন করে। মামলায় অভিযুক্তদের মধ্যে বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা রয়েছেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. নূরনবী জানান, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

23 May 26 1NOJOR.COM

হাবিপ্রবিতে শিক্ষার্থী সংঘর্ষে মামলা, চারজন গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।