Web Analytics

নিখোঁজ এক মার্কিন পাইলটকে উদ্ধারের জন্য পরিচালিত যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সাহসী অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পরপরই ইরান সরকার ও দেশটির গণমাধ্যম অভিযানটিকে ব্যর্থ বলে দাবি করে।

ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়ার মুখপাত্র এক বিবৃতিতে জানান, ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী মরিয়া হয়ে চেষ্টা চালালেও ইরানি বাহিনীর প্রচেষ্টায় তা ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে, অভিযানের সময় মার্কিন ও ইরানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে।

ইরানের সামরিক বাহিনী আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তাদের পরাজয় ঢাকতে সফল অভিযানের দাবি করছে। ঘটনাটি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

05 Apr 26 1NOJOR.COM

ট্রাম্পের সফলতার দাবির পরও মার্কিন উদ্ধার অভিযান ব্যর্থ বলে জানাল ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।