Web Analytics

স্পেনের জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার সন্ধ্যায় শেরাটন ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের উদ্দেশে পাঠানো একটি শুভেচ্ছাপত্র ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর কাছে হস্তান্তর করেন।

শুভেচ্ছাপত্রটি পাঠান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এতে তিনি স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা, রাজপরিবার, সরকার ও দেশটির জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে স্পেনের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠনের আয়োজন করে ঢাকায় স্পেনের দূতাবাস; এতে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

চিঠিতে বাংলাদেশ ও স্পেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা, অভিবাসন, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়িয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়। স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের বিষয়টিও তুলে ধরা হয়। অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন এবং আলী আহমাদ মাবরুরও অংশ নেন।

13 Oct 26 1NOJOR.COM

ঢাকায় স্পেনের জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াত নেতাদের অংশগ্রহণ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।