Web Analytics

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শনিবার দিবাগত রাত আড়াইটায় মিজমিজি এলাকার চিশতিয়া বেকারির সামনে থেকে মো. সজিব আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত কালো রঙের রিভলবার, ছয় রাউন্ড গুলি, তিনটি ধারালো রামদা এবং একটি পুরাতন কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। সজিব আহমেদ মিজমিজি মাইজপাড়া (মধ্যপাড়া) এলাকার মো. সানা উল্লাহর ছেলে। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতি মামলায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী একটি মামলাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

13 Jul 26 1NOJOR.COM

সিদ্ধিরগঞ্জে রিভলবার ও রামদাসহ যুবক গ্রেপ্তার করেছে পুলিশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।