Web Analytics

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিয়ে বৃহস্পতিবারও জাতীয় সংসদে বাহাস হয়েছে। টানা তিন দিনের আলোচনার ধারাবাহিকতায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে এ বিতর্ক হয়।

শফিকুর রহমান বলেন, অতীতেও বিরোধী দল থেকে স্থায়ী কমিটির সভাপতি করার নজির রয়েছে। তিনি নবম জাতীয় সংসদের উদাহরণ দিয়ে বলেন, সেখানে বিরোধী দল থেকে দুজন স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সরকারি প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে সংসদীয় কমিটিতেও বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা উচিত বলে তিনি মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ অতীতে এমন নজির থাকার বিষয়টি স্বীকার করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব ইতোমধ্যে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেওয়া হয়েছে। তিনি জানান, বিরোধী দল সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় অংশ নিলে আসনের অনুপাতে স্থায়ী কমিটির সভাপতির পদ পাবে। তিনি বিরোধী দলকে সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে যোগ দিয়ে মতামত দেওয়ার আহ্বান জানান এবং দ্রুত সংবিধান সংশোধনী বিল আনার প্রতিশ্রুতি দেন।

04 Sep 26 1NOJOR.COM

স্থায়ী কমিটির সভাপতিত্বে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিয়ে সংসদে বিতর্ক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।