Web Analytics

পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের যুবদল নেতা আবুল কাশেমকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরদিন শিক্ষার্থীর মা আতাইকুলা থানায় মামলা দায়ের করেন।

ঘটনার প্রতিবাদে রোববার স্থানীয়রা অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এদিকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব ও সাধারণ সম্পাদক বিল্লাল সরদারের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

আতাইকুলা থানার ওসি মজিবর রহমান জানান, গ্রেপ্তারের পর মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

16 Jun 26 1NOJOR.COM

পাবনায় ধর্ষণচেষ্টা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার ও বহিষ্কার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।