Web Analytics

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ শেষ করে জনগণের জন্য খুলে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক। গত ছয় মাসের উদ্যোগে প্রকল্পের ভূমি অধিগ্রহণের অগ্রগতি প্রায় ৫৬ শতাংশে পৌঁছেছে এবং আগামী দুই মাসে শতভাগ অধিগ্রহণ শেষ হবে বলে তিনি আশা করেন। ১৩টি প্যাকেজের মধ্যে আটটির কাজ সন্তোষজনকভাবে এগোলেও পাঁচটির অগ্রগতি প্রত্যাশিত পর্যায়ে নেই।

ধীরগতির অংশগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের মাধ্যমে কাজের গতি বাড়ানো হচ্ছে বলে জানান মন্ত্রী। নির্মাণের কারণে কিছু অংশে সাময়িক জনদুর্ভোগ হচ্ছে উল্লেখ করে তিনি তা কমাতে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। গুণগতমান, নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং সড়ক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে কর্মকর্তা ও ঠিকাদারদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

19 Sep 26 1NOJOR.COM

ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষের লক্ষ্য

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।