Web Analytics

হিমালয় অঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের পুনর্গঠনে ১৬০ কোটি ডলারের উন্নয়ন সহযোগিতা প্যাকেজের প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে যৌথ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। মোদি বলেন, গত আগস্টের বন্যায় প্রাণহানির ঘটনায় ভারত গভীরভাবে শোকাহত এবং পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নে সহায়তা দিতে চায়।

২৪ হাজার কোটি নেপালি রুপি মূল্যের প্রস্তাবিত প্যাকেজের অর্থ কোন কোন খাতে ব্যয় হবে, তা ভারত তাৎক্ষণিকভাবে জানায়নি। নেপাল সরকারের হিসাবে, বন্যার পর পুনর্গঠনে প্রায় ৪৭৮ কোটি ডলার প্রয়োজন। হিমবাহধস থেকে সৃষ্ট সুনামির মতো বন্যায় ১ হাজার ৪০০ জনের বেশি নিহত এবং প্রায় ৫ হাজার মানুষ নিখোঁজ হন।

মোদি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন জীবন গড়তে সহায়তা, সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় নেপালের সক্ষমতা বাড়ানো ভারতের অঙ্গীকার। দুই নেতা আন্তঃসীমান্ত রেলপথ, ৬৬৯ মেগাওয়াটের জলবিদ্যুৎ কেন্দ্র, সম্প্রসারিত পেট্রোলিয়াম পাইপলাইন ও নতুন তেল সংরক্ষণ টার্মিনালসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন। শাহ বলেন, এই দুর্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

23 Nov 26 1NOJOR.COM

বন্যাকবলিত নেপালের জন্য ১৬০ কোটি ডলারের সহায়তা প্রস্তাব মোদির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।