Web Analytics

চীনের শানঝি প্রদেশে কয়লাখনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এক শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবার এবং চীনের জনগণের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী আহত ও নিখোঁজদের সন্ধানে কাজ করা উদ্ধারকারী দলের জন্য প্রার্থনা জানান। তিনি বলেন, বাংলাদেশ এই বিপদের সময় চীনের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের সেবা ও ঘটনার তদন্তে চীনের প্রচেষ্টাকে সাধুবাদ জানায়। প্রধানমন্ত্রী আরও কামনা করেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই যেন ধৈর্য, সাহস ও সান্ত্বনা খুঁজে পান।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে শানঝি প্রদেশে গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হন এবং দুর্ঘটনার সময় খনিতে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

25 May 26 1NOJOR.COM

চীনের কয়লাখনি বিস্ফোরণে নিহতদের প্রতি শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।