Web Analytics

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বাংলাদেশ নিজের স্বার্থে ভারত, রাশিয়া ও আমেরিকার সঙ্গে আলোচনা করবে এবং কারও শর্ত বা চাপের মুখে নতি স্বীকার করবে না। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সচিবালয়ে সরকারের অগ্রগতি কার্যক্রম ও সমসাময়িক ইস্যু নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বোয়িং বা এয়ারবাস কেনা হলে তা দেশের প্রয়োজনেই কেনা হবে বলেও জানান তিনি।

ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, বিএনপির সঙ্গে চাঁদাবাজি ট্যাগিংয়ের বিষয়ে রাজনীতি রয়েছে এবং অন্তর্বর্তী সরকারের সময় থেকেই এটি নিয়ে রাজনীতি হচ্ছে।

জাহেদ উর রহমান বলেন, এনসিপি বিএনপির বিরুদ্ধে স্যাটায়ার করেছে এবং চাঁদাবাজদের তালিকা সরকারের কাছে আছে; প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে। দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলেও তিনি দাবি করেন। মজুত করে এলপি গ্যাসের দাম বাড়ানো হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। তাঁর ভাষ্য, আগের অরাজক পরিস্থিতি এখন নেই এবং বিদ্যমান সমস্যাগুলো কমতে শুরু করবে।

29 Sep 26 1NOJOR.COM

নিজ স্বার্থে আলোচনা করবে বাংলাদেশ, বিদেশি চাপ বা শর্তে নতি নয়: উপদেষ্টা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।