Web Analytics

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। শনিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহ আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ৪০ জনের নাম উল্লেখ করে আরও ৮০ থেকে ৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। একই ঘটনায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ২৬ জুন দুপুরে সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা গোপনে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে এবং পাঁচটি উস্কানিমূলক পোস্টার জব্দ করে। অন্য আসামিরা পালিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

27 Jun 26 1NOJOR.COM

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ১৩০ জন অভিযুক্ত, ১২ জন গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।