Web Analytics

সংঘাত বন্ধে আলোচনায় সম্ভাব্য অগ্রগতির দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, জানিয়েছে ব্লুমবার্গ। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কূটনীতিকের বরাতে প্রতিবেদনে বলা হয়, তেহরান তার পরমাণু কর্মসূচি নিয়ে কাতারের দেওয়া এমন কিছু প্রস্তাব বিবেচনা করছে, যেগুলো নিয়ে আগে আলোচনা করতেও রাজি ছিল না। কাতার এ আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

কূটনীতিক জানান, ইরানের পরমাণু কার্যক্রমসংক্রান্ত কাতারের প্রস্তাবগুলো পর্যালোচনা করছে তেহরান। পরমাণু কর্মসূচি নিয়ে ইরান কোনো ছাড় দিলে দুই দেশের আলোচনায় অগ্রগতি হতে পারে। গত জুনে একটি অন্তর্বর্তী সমঝোতা ভেস্তে যাওয়ার পর থেকে আলোচনা কার্যত অচলাবস্থায় রয়েছে।

রয়টার্স ও নিউইয়র্ক টাইমসও এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছানোর আগ্রহের খবর দিয়েছিল। মতপার্থক্য কমাতে কাতারের কর্মকর্তারা দোহা ও তেহরানের মধ্যে ধারাবাহিক যোগাযোগ রাখছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে সংঘাত কমানো এবং পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন বলে আমিরের দপ্তর জানিয়েছে।

07 Nov 26 1NOJOR.COM

কাতারের মধ্যস্থতায় সংঘাত অবসানে আলোচনায় অগ্রগতির সম্ভাবনায় যুক্তরাষ্ট্র ও ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।