লেবাননের ইসলামি প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা গ্যালিলি সাগরের পশ্চিমে অবস্থিত একটি ইসরাইলি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘স্যামসন বেস’ বা ক্যাম্প শিমশোন নামের ওই স্থাপনাকে লক্ষ্য করে হামলাটি পরিচালিত হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করলে ২ মার্চ থেকে লেবাননও যুদ্ধে জড়িয়ে পড়ে। এর আগেও ইসরায়েলি সেনারা লেবাননে হামলা চালিয়ে আসছিল। শুরুতে কড়া প্রতিক্রিয়া না জানালেও ইরানের সমর্থনে পাল্টা জবাব দেওয়া শুরু করে হিজবুল্লাহ।
এই হামলা চলমান আঞ্চলিক সংঘাতের নতুন মাত্রা যোগ করেছে, যেখানে ইসরায়েল, ইরান ও তাদের মিত্রদের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে।
গ্যালিলি সাগরের পশ্চিমে ইসরাইলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলার দাবি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।