ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা, যেখানে প্রথম দিন থেকেই দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে। টিএসসি প্রাঙ্গণে সকাল থেকেই শিক্ষার্থী ও দর্শনার্থীরা প্রিয় লেখকের বই কেনা, বইয়ের স্টল ঘোরা এবং শহীদ ওসমান হাদির জীবন ও আদর্শ সম্পর্কে জানার আগ্রহে জড়ো হন। টিএসসির পায়রা চত্বরে স্থাপিত ২২টি প্রকাশনা সংস্থার স্টল ঘিরে উৎসুক দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। মেলার একপাশে চলছে আবৃত্তি, গান ও আলোচনা অনুষ্ঠান।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও তরুণ কলাম লেখক ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় সহযোগিতা করেছে অরোরা স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান রোববার মেলার উদ্বোধন করেন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। ডাকসুর ভিপি সাদিক কায়েম ও লেখক ফোরামের সভাপতি আশিক খান জানান, এই মেলার উদ্দেশ্য নতুন প্রজন্মের সামনে ওসমান হাদির জীবন ও আদর্শ তুলে ধরা এবং বইকে মুক্তচিন্তার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলায় দর্শনার্থীর ভিড়
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।