Web Analytics

বিজেপি চেয়ারম‌্যান আন্দা‌লিব রহমান পার্থ ব‌লে‌ছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক যে আলোচনার হ‌য়ে‌ছে তা আমা‌দের দে‌শের জন‌্য ভা‌লো কিছু নি‌য়ে আস‌বে। বর্তমান সরকার জনগ‌ণের ভো‌টের সরকার না হ‌লেও এটি জনগ‌ণের সরকার। আমরা সবাই সরকার‌কে সহ‌যোগিতা কর‌ছি। তা‌দের পা‌শে র‌য়ে‌ছি। যাতে কোনো ম‌তেই ব‌্যর্থ না হয়। তিনি ব‌লেন, প্রধান উপ‌দেষ্টা ব‌লে‌ছেন ডি‌সেম্বর থে‌কে জু‌নের ম‌ধ্যেই নির্বাচন হ‌বে। ত‌বে আমি বিশ্বাস ক‌রি ডি‌সেম্ব‌রের ম‌ধ্যে নির্বাচন হ‌বে। পার্থ আরও ব‌লেন, সরকার কী কী সংস্কার কর‌বে সেগু‌লো আমরা এখনো নি‌শ্চিত হইনি। সংস্কা‌রের ওপর আগ‌ামী‌তে অনেক কিছুই নির্ভর ক‌রে। আগামী‌তে কেমন নির্বাচন হ‌বে। প্রার্থী কারা হ‌বেন বা হ‌তে পার‌বেন।

06 Apr 25 1NOJOR.COM

মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক যে আলোচনার হ‌য়ে‌ছে তা দে‌শের ভা‌লো কিছু নি‌য়ে আস‌বে: পার্থ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।