Web Analytics

সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘মবোক্রেসি’ এখন একটি প্রচলিত শব্দ এবং এটি অসংসদীয় নয়। তিনি বিরোধী দলের দাবি প্রত্যাখ্যান করে বলেন, শব্দটি অশ্লীল নয় এবং এক্সপাঞ্জ করার প্রয়োজন নেই। সোমবার বাজেটের সাধারণ আলোচনার সময় সরকার দলের এক এমপি বিরোধী দলের বিক্ষোভকে ‘মবোক্রেসি’ বলে মন্তব্য করলে এ নিয়ে বিতর্ক শুরু হয়।

বিএনপির সংরক্ষিত আসনের এমপি বীথিকা বিনতে হোসাইন বাজেটবিরোধী মিছিলের সমালোচনা করে ‘মবোক্রেসি’ শব্দটি ব্যবহার করেন। জামায়াতে ইসলামী এমপি রাশেদুল ইসলাম শব্দটি এক্সপাঞ্জ করার অনুরোধ জানালে স্পিকার তা নাকচ করেন। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও শব্দটির আপত্তিকর অর্থের কথা উল্লেখ করে এক্সপাঞ্জের দাবি জানান, কিন্তু স্পিকার পুনরায় বলেন এটি এখন সাধারণ রাজনৈতিক শব্দ।

১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উপস্থাপনের পর রাজধানীতে জামায়াত বাজেট প্রত্যাখ্যান করে মিছিল করে, আর সরকারি দল বিএনপি বাজেট সমর্থনে মিছিল করে। অতীতেও বাজেটের পক্ষে-বিপক্ষে এমন কর্মসূচি দেখা গেছে।

23 Jun 26 1NOJOR.COM

বাজেট বিতর্কে ‘মবোক্রেসি’ শব্দ নিয়ে বিরোধী দলের আপত্তি নাকচ করলেন স্পিকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।