Web Analytics

ভেনেজুয়েলার বিরোধী নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গত জানুয়ারিতে অপহরণের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁর প্রশাসন এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করেছেন। ১০ মাসের বেশি নির্বাসনের পর বৃহস্পতিবার কারাকাসে প্রকাশ্যে বক্তব্য দিয়ে তিনি বলেন, ৩ জানুয়ারির পদক্ষেপ ভেনেজুয়েলায় স্বাধীনতার দুয়ার খুলে দিয়েছে। তিনি ২০২৭ সালে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

মাচাদো বলেন, রুবিও গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি ধারাবাহিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেছেন, যেখানে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি স্পষ্ট রয়েছে। তিনি সমাজকে সংগঠিত করতে দেশে ফিরেছেন বলে জানান। মাদুরো সরকারের হাত থেকে বাঁচতে প্রায় এক বছর আত্মগোপনে থাকার পর গ্রে বুল রেসকিউ নামের একটি সংগঠনের সহায়তায় নৌকায় দেশ ছাড়তে সক্ষম হয়েছিলেন তিনি।

মাদুরো অপহৃত হওয়ার পর থেকে তাঁর সাবেক ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ শাসনক্ষমতায় আছেন। রদ্রিগেজ বলেছেন, বিশ্ব সাক্ষী থাকবে এমন নির্বাচন হবে, তবে কোনো তারিখ দেননি। সম্ভাব্য বৈঠক নিয়ে রদ্রিগেজ বা ওয়াশিংটন থেকে কোনো বার্তা পাননি বলে জানান মাচাদো। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত তেল চুক্তিরও সমালোচনা করে তিনি বলেন, এতে ভেনেজুয়েলার সমাজের প্রত্যাশিত স্বচ্ছতা নেই।

31 Oct 26 1NOJOR.COM

মাদুরো অপহরণে ট্রাম্পের প্রশংসা করে ২০২৭ সালের নির্বাচন চাইলেন মাচাদো

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।