Web Analytics

জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, এমপিরা পূর্ব ঘোষণার মতোই এসব সুবিধা গ্রহণ করবেন না।

এর আগে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের এক সুধী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন, দলের কোনো এমপি সরকারি প্লট নেবেন না বা বিনা ট্যাক্সের গাড়ি ব্যবহার করবেন না। তিনি আরও বলেন, যদি দল বিরোধী দলে বসে, তবে মানবিক ও ভালো কাজে সরকারকে সহযোগিতা করবে, কিন্তু পুরোনো কায়দায় অন্যায় হলে আন্দোলন চালিয়ে যাবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, স্বতন্ত্র ৭টি, জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং আরও কয়েকটি দল একটি করে আসন পেয়েছে।

16 Feb 26 1NOJOR.COM

নির্বাচনের পর ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।