Web Analytics

গত চার সপ্তাহে ইসরাইলের ধারাবাহিক হামলায় লেবাননে এক হাজার দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আলজাজিরার খবরে বলা হয়, আহতের সংখ্যা তিন হাজার পাঁচ শতাধিক, যার মধ্যে ১২৪ শিশু রয়েছে। গত শনিবার ও রোববারের হামলায় ৪৯ জন নিহত হন, তাদের মধ্যে ১০ জন উদ্ধারকর্মী ও তিনজন সাংবাদিক।

লেবাননের সরকার এর আগে ইসরাইলি হামলাগুলোকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে উল্লেখ করে জানিয়েছিল, এসব হামলা দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের অধিকারের ওপর সরাসরি হুমকি তৈরি করছে। নিহতের সংখ্যা এক হাজার ছাড়ালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের উদ্যোগও নেয় দেশটি।

ক্রমবর্ধমান এই সহিংসতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এবং লেবানন আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে।

30 Mar 26 1NOJOR.COM

ইসরাইলি হামলায় লেবাননে চার সপ্তাহে নিহত ১২০০ ছাড়িয়েছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।