Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে জানান, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, ভাস্কর্য, বেদি, প্রতিকৃতি ও ডিজিটাল সময় গণনার বোর্ড নির্মাণে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে। তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বছরের খাবার বাবদ ব্যয় হয়েছে প্রায় ৩৫ কোটি টাকা। স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

অর্থমন্ত্রীর তথ্যমতে, ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ৪৩টি মন্ত্রণালয় ও বিভাগ এ ব্যয়ে যুক্ত ছিল। স্থানীয় সরকার মন্ত্রণালয় সর্বোচ্চ ২৮৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয় করেছে। রেলপথ, মন্ত্রিপরিষদ বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও উল্লেখযোগ্য ব্যয় করেছে। ব্যয়ের নিরীক্ষা বা তদন্তের বিষয়ে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সরকার ধীরে ধীরে আগের ব্যয় যাচাই করছে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

তিনি আরও জানান, অর্থপাচারকারীদের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত রয়েছে এবং ইতোমধ্যে মামলা, তদন্ত ও সম্পত্তি জব্দের প্রক্রিয়া চলছে।

13 Jul 26 1NOJOR.COM

অর্থমন্ত্রী জানালেন মুজিববর্ষে ৯৮২ কোটি ব্যয় ও হাসিনার খাবারে ৩৫ কোটি টাকা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।