Web Analytics

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) “নিয়ন্ত্রিত পরিবেশে কৃষি গবেষণার মাধ্যমে দ্রুত প্রজনন ও সারা বছর টেকসই ফসল উৎপাদনে উদ্ভাবনী স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার” শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে আয়োজিত এই কর্মশালার মাধ্যমে উন্নত অটোমেশন প্রযুক্তি ও নিয়ন্ত্রিত পরিবেশে কৃষি গবেষণার সমন্বয়ে ফসলের প্রজনন চক্র ত্বরান্বিত করা এবং বছরব্যাপী টেকসই উৎপাদনের উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। দেশের বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান ও বীজ কোম্পানির প্রতিনিধিরা, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। উপ-প্রকল্প ব্যবস্থাপক ড. মোহাম্মদ শরীফ রায়হান প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

আলোচনা পর্বে প্রকল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং গাকৃবির গবেষণাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়ে মতবিনিময় হয়। অংশগ্রহণকারীদের সম্মিলিত প্রত্যয় ও সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।

17 Apr 26 1NOJOR.COM

গাকৃবিতে টেকসই বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তি বিষয়ক কর্মশালা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।