Web Analytics

পাকিস্তানের বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদ শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানীর বাংলাদেশ সফরের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ২২ নভেম্বর ঢাকায় পৌঁছানোর মাধ্যমে শুরু হওয়া সাত দিনের সফরে তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মোট নয়টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। মুফতি মিজানুর রহমান সাঈদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করা হয়।

সফরে তিনি আন্তর্জাতিক ইসলামি মহাসমাবেশ, দস্তারবন্দী সম্মেলন, উলামা সম্মেলন, ইসলাহী সম্মেলন ও দরসে বুখারিসহ বিভিন্ন আয়োজনে অংশ নেবেন। ২৪ নভেম্বর তিনি চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদরাসা পরিদর্শন করবেন। ২৫ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের উলামা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

২৭ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা ও বয়ান পেশ করার কথা রয়েছে তার। সফরের শেষ দিন ২৮ নভেম্বর ঢাকার জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে বুখারি শরিফের শেষ পাঠ দেবেন তিনি। আয়োজকরা জানান, শারীরিক অবস্থা ও বার্ধক্যজনিত দুর্বলতার কারণে কর্মসূচি কয়েক দফা পরিবর্তন এবং সংখ্যা কমানো হয়েছে।

11 Nov 26 1NOJOR.COM

২২ নভেম্বর শুরু মুফতি তাকি উসমানীর সাত দিনের বাংলাদেশ সফর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।