Web Analytics

ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের গুমাতাপুরা গ্রামে প্রতিবছর শতাব্দীপ্রাচীন গোরিহাব্বা উৎসব অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্তের পর্যটকেরাও এই গোবর ছোড়াছুড়ির উৎসব দেখতে আসেন। ফ্রান্স ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, দীপাবলির তৃতীয় দিনে স্থানীয়ভাবে পূজিত দেবতা বীরেশ্বরের সম্মানে এ আয়োজন করা হয়।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গোবরের স্তূপ থেকে বীরেশ্বরের আবির্ভাব হয়েছিল এবং পরে তাঁর সম্মানে প্রতিবছর উৎসব পালনের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। সকালে গ্রামের বিভিন্ন স্থান থেকে গোবর সংগ্রহ করে মন্দিরের কাছে জড়ো করার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর গাধার পিঠে দানবের সাজে এক ব্যক্তিকে নিয়ে শোভাযাত্রা বের করা হয়।

ফুল ও কলাপাতা দিয়ে সাজানো গোবরবোঝাই গরুর গাড়িও মন্দিরে নেওয়া হয়। সেখানে প্রার্থনার পর শুরু হয় গোবর ছোড়াছুড়ি। অংশগ্রহণকারীরা গোবরকে ধর্মীয়ভাবে পবিত্র মনে করেন এবং এর স্বাস্থ্যগত উপকারিতা আছে বলেও বিশ্বাস করেন। তাদের ধারণা, এ রীতি অসুস্থতা দূর ও বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দিতে পারে। তবে প্রতিবেদনে এসব বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তির উল্লেখ নেই।

13 Nov 26 1NOJOR.COM

কর্ণাটকের গোরিহাব্বা উৎসবে বীরেশ্বরের সম্মানে গোবর ছোড়াছুড়ি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।