Web Analytics

জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেছেন, বাংলাদেশের আর্থিক খাত ঠিক করতে রাষ্ট্রের সঙ্গে অলিগার্কদের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। শনিবার মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট আয়োজিত ‘ব্যাংকিংয়ে নৈতিকতা’ বিষয়ক ২৩তম নুরুল মতিন স্মারক বক্তৃতায় তিনি এ কথা বলেন। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, লুটেরা ব্যবসায়ী ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশেই ব্যাংক থেকে বিপুল অর্থ লুণ্ঠন ও বিদেশে পাচার সম্ভব হয়েছে।

তিনি বলেন, ৩২ শতাংশের বেশি ঋণ খেলাপি হওয়ায় ব্যাংকের ঋণ দেওয়া, কিস্তি ও সুদ ফেরত পাওয়া এবং নতুন ঋণ দেওয়ার স্বাভাবিক চক্র ভেঙে পড়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, আমানতকারীদের প্রতি ৩ টাকার ১ টাকা বাজারে আটকে আছে। লুণ্ঠনের ফলে বহু ব্যাংক ফোকলা হয়েছে, দুর্দশাগ্রস্ত ব্যাংক আমানতকারীদের অর্থ পরিশোধ করতে পারছে না এবং আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারও একই সংকটে রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্বকারী বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, রাষ্ট্র ও গোষ্ঠীস্বার্থের বন্ধন ভাঙতে একক পরিবার বা গোষ্ঠীর নিয়ন্ত্রণ সীমিত করা, রাজনৈতিক ব্যক্তিদের বোর্ড থেকে সরানো এবং অর্জিত সম্পদের প্রকৃত মালিকানা আইনিভাবে প্রমাণের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, ব্যাংক কোনো ব্যক্তির নয়; এটি অসংখ্য আমানতকারী, সমাজ ও রাষ্ট্রের।

20 Sep 26 1NOJOR.COM

ব্যাংক খাতের সংকট কাটাতে রাষ্ট্র-অলিগার্ক সংযোগ ছিন্নের আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।