পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও বিক্ষোভ বেড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রায় ৬০ লক্ষ মানুষের নাম ‘বিবেচনাধীন’ হিসেবে দেখানো হয়েছিল, যা বিচারপতিদের তত্ত্বাবধানে পর্যালোচনাধীন রয়েছে। এর মধ্যেই সোমবার নির্বাচন কমিশন একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করেছে এবং শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশের কথা রয়েছে।
শুক্রবার কলকাতার ধর্মতলা এলাকায় বিভিন্ন গণসংগঠন ও মানবাধিকার সংগঠন যৌথভাবে বিক্ষোভ সভা আয়োজন করে। ওই সভায় উপস্থিত কলেজ অধ্যাপিকা আফরোজা খাতুন জানান, তার নাম এখনও ‘বিবেচনাধীন’, ফলে তিনি ভোট দিতে পারবেন না। মানবাধিকার কর্মী রঞ্জিত শূর আশঙ্কা প্রকাশ করেন, যাদের নাম বাদ পড়েছে, তাদের নাগরিক অধিকারও ভবিষ্যতে খর্ব হতে পারে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রক্রিয়া চললেও বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে।
ভোটার তালিকা থেকে নাম বাদে কলকাতায় বিক্ষোভ, নাগরিক অধিকার নিয়ে উদ্বেগ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।