Web Analytics

খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এ কথা জানান ডিসি এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি বলেন, যারা নিহত ও আহত হয়েছে আমরা তাদের পাশে থাকব। তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের পুনবার্সনের উদ্যোগ নেওয়া হবে। যারা চিকিৎসাধীন রয়েছে আমরা তাদের চিকিৎসার দায়িত্ব নিব। আজকে আমরা এখানে এসেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সমবেদনা জানানোর জন্য। আরও বলেন, অবরোধকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের যে ৮ দফা রয়েছে তার মধ্যে আমরা ৭টা এড্রেস করেছি। আমরা চাই আলোচনার টেবিলে বিষয়টির সমাধান হোক। তারা যে অবরোধ দিয়েছে সেটা প্রত্যাহার করলে আমরা ১৪৪ ধারা প্রত্যাহার করব। এ সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্তরা বিভিন্ন অভিযোগ প্রশাসনের কাছে তুলে ধরেন।

30 Sep 25 1NOJOR.COM

খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

Person of Interest

logo
No data found yet!