নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রস্তাবিত গ্রামীণ বিশ্ববিদ্যালয় তরুণদের চাকরি খোঁজার জন্য কোনো কাগজ বা ডিপ্লোমা দেবে না। বৃহস্পতিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ডিজিটাল ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম জিপে-এর আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ‘থ্রি জিরো’ পরিকল্পনাকে ভিত্তি করে কিছুদিন পর বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হবে।
থ্রি জিরোর মধ্যে রয়েছে জিরো নেট কার্বন এমিশন, জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন ও জিরো আনএমপ্লয়মেন্ট। ইউনূস বলেন, বিশ্ববিদ্যালয়ের মূলমন্ত্র হবে শিক্ষার্থীরা চাকরির প্রার্থী নয়, উদ্যোক্তা ও চাকরির স্রষ্টা। শিক্ষার্থীরা পড়াশোনার সময়ই নতুন ব্যবসা সৃষ্টি করবে এবং সামাজিক ব্যবসার মাধ্যমে সমাজের সমস্যার সমাধানে কাজ করবে। তাঁর ভাষ্য অনুযায়ী, সামাজিক ব্যবসায় মালিক ব্যক্তিগত মুনাফা বা লভ্যাংশ নেন না; লাভ ব্যবসা সম্প্রসারণ ও নতুন সামাজিক ব্যবসা গঠনে ব্যবহৃত হয়।
জিপে প্রসঙ্গে ইউনূস বলেন, এর লক্ষ্য মানুষকে টাকা বহনের ভয় ও ঝামেলা থেকে মুক্তি দেওয়া এবং স্বল্প আয়ের মানুষের কাছে প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দেওয়া। তিনি বলেন, জিপে-ও একটি সামাজিক ব্যবসা, যার মুনাফা কোনো ব্যক্তি নেবেন না। অনুষ্ঠানে তিনি গ্রামীণ ব্যাংকের চার নারী ঋণগ্রহীতার হাতে ‘টাকা পে’ কার্ড তুলে দেন।
উদ্যোক্তা ও সামাজিক ব্যবসাকেন্দ্রিক প্রস্তাবিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা বললেন ইউনূস
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।