পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ের দেবীগঞ্জে সব ধর্মের মানুষের মিলেমিশে বসবাস নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১৭টি পূজামণ্ডপে সরকারি জিআরের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে কোনো অপশক্তিকে সুযোগ না দিতে প্রশাসন, জনপ্রতিনিধি, পূজামণ্ডপ পরিচালনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের সজাগ থাকতে বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, হিন্দু, মুসলিমসহ সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য সবাইকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন তিনি। প্রতিমা ভাঙচুর বা পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সার্বিক নিরাপত্তার ওপরও জোর দেন তিনি।
প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ দিয়ে তিনি বলেন, কোনো ঘটনা ঘটলে এতে জড়িতদের দ্রুত শনাক্ত করা সহজ হবে। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন সম্প্রদায়ের সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা জানান। ইউএনও ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দেবীগঞ্জে দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তা ও ধর্মীয় সম্প্রীতির আহ্বান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।