Web Analytics

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেছেন, সাদপন্থিরা আর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবেন না। শনিবার দুপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের টিনশেড শবগুজারি পয়েন্টে আসন্ন বিশ্ব ইজতেমা-২০২৭ সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে বাস্তবায়ন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাবুনগরী বলেন, ২০২৫ সালের পর থেকে সাদপন্থিদের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়ে সরকারের পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল রাখতে হবে। সংবাদ সম্মেলনে এই অবস্থানকে দাবি হিসেবে তুলে ধরা হয়।

তিনি ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীতে সংঘটিত ঘটনার প্রেক্ষাপটে দায়ের হওয়া দুটি হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র দাখিলের ব্যবস্থার দাবিও জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, মামলাগুলো বর্তমানে পিবিআইয়ের অধীনে তদন্তাধীন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার আলেম ও মুরুব্বিরা উপস্থিত ছিলেন।

24 Oct 26 1NOJOR.COM

সাদপন্থিদের টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার বন্ধের সিদ্ধান্ত বহালের দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।