Web Analytics

বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন বলেছেন, পলাতক, ফেরারি বা বিতর্কিত কোনো আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। সোমবার সকালে ময়মনসিংহে বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কেউ বা কোনো গোষ্ঠী যাতে অবৈধভাবে দেশে প্রবেশ বা দেশত্যাগ করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ময়মনসিংহ সেক্টরের আওতায় প্রায় ২৪৩ কিলোমিটার সীমান্তে তিনটি ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী নাশকতা ঠেকাতে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সীমান্ত নজরদারিতে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন ব্যবহার হচ্ছে; আরও ৬৫টি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলছে। ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ১১ ঘটনায় ১৪১ জনের পুশইন প্রতিরোধ, চার মানব পাচারকারী আটক, ১৩ বাংলাদেশিকে উদ্ধার এবং মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ৭০ জনকে আটক করা হয়েছে। হালুয়াঘাট ও মহেশখালী সীমান্তের সম্ভাব্য তৎপরতার তথ্যও যাচাই করছে বিজিবি।

24 Nov 26 1NOJOR.COM

সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করলে পলাতক আসামিদের গ্রেপ্তার করবে বিজিবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।