Web Analytics

হুথি হামলার পর দুই সপ্তাহ বন্ধ থাকার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার বিমান চলাচল শুরু হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার জানিয়েছে, রোববার সকালে রিয়াদ থেকে জেদ্দার উদ্দেশে একটি ফ্লাইট উড্ডয়ন করেছে। শনিবার এক্সে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পরবর্তী রোববার থেকে জাতীয় বিমানসংস্থাগুলোর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য টার্মিনাল ১ ও ২ নির্ধারণ করা হয়েছে।

গ্রীষ্মে বহুবছরের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর কয়েক সপ্তাহ ধরে সৌদি আরব ও তাদের সমর্থিত ইয়েমেনের স্বীকৃত সরকার হুথিদের ধারাবাহিক হামলার মুখে রয়েছে। চলতি মাসে রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। এটিকে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলা হয়েছে।

ফ্লাইট চালুর পরও হুথিরা বিমানবন্দরটিকে অনিরাপদ ও সামরিক লক্ষ্যবস্তু বলে সতর্ক করেছে। তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারী আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় বিমানসংস্থা এবং তাদের কর্মী ও যাত্রীদের কিং খালিদ বিমানবন্দর ব্যবহার না করতে বলেন। এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট রোববার সকালে রিয়াদ অঞ্চলে হুথিদের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

26 Oct 26 1NOJOR.COM

দুই সপ্তাহ পর রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট শুরু, হুথিদের নতুন নিরাপত্তা সতর্কতা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।