Web Analytics

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে বলেন, “আজ থেকে আমরা সবাই স্বাধীন।” তিনি নির্বাচনে বিএনপির বিজয়ে দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই জয় বাংলাদেশের, বাংলাদেশের মানুষের। তিনি নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানান।

তারেক রহমান বলেন, দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা ও দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় এখনই কাজ শুরু করতে হবে এবং এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আহমেদ পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতারা উপস্থিত থেকে নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন করেন।

14 Feb 26 1NOJOR.COM

বিএনপি বিজয়ে তারেক রহমানের কৃতজ্ঞতা, অর্থনীতি ও নিরাপত্তা চ্যালেঞ্জে ঐক্যের আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।