Web Analytics

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে চলমান সহিংসতায় অন্তত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংস্থার তথ্যমতে, নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ১৮১ জন। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০২ জনে, যাদের মধ্যে অন্তত ১০০ জন শিশু রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র ও আবাসিক এলাকায় আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, কয়েক শ মানুষের মৃত্যুর খবর যাচাই–বাছাই করে দেখা হচ্ছে।

এইচআরএএনএর তথ্য অনুযায়ী, ইরানে সহিংসতার মাত্রা দ্রুত বাড়ছে এবং যাচাই প্রক্রিয়া শেষ হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

04 Mar 26 1NOJOR.COM

ইরানে সহিংসতায় এক হাজারের বেশি বেসামরিক নিহত, জানিয়েছে এইচআরএএনএ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।