Web Analytics

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র এবং আপসহীন সংগ্রামের প্রতীক। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গণতন্ত্রের পুনরুত্থান ও রাষ্ট্র গঠনে তাঁর বলিষ্ঠ ভূমিকা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

উপদেষ্টা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, নেতাকর্মী ও অগণিত শুভাকাঙ্ক্ষীর প্রতি গভীর সমবেদনা জানান।

30 Dec 25 1NOJOR.COM

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা ফাওজুল কবির খানের শোক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।