Web Analytics

সৌদি কর্তৃপক্ষ মক্কার গ্র্যান্ড মসজিদে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী আটকের খবর অস্বীকার করেছে। শুক্রবার সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, পবিত্র নগরীতে পথচারীদের হয়রানি করে ভয় ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ওই ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা আরও বলেছে, ঘটনাটি নিয়ে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া দাবিগুলোর কোনো সত্যতা নেই।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছিল, বিস্ফোরকভর্তি ভেস্ট পরা এক সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী কাবার দিকে এগোনোর চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন। তবে আটক ব্যক্তির পরিচয় বা ঘটনা সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ।

02 Oct 26 1NOJOR.COM

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারী আটকের খবর অস্বীকার সৌদির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।