বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পাশে দাঁড়িয়েছেন সাবেক ক্রিকেটার কামরান আকমল। ইউটিউব চ্যানেল ‘গেম প্ল্যান’-এ এক আলোচনায় তিনি আইসিসিকে তীব্র সমালোচনা করে বলেন, পিসিবির অবস্থান থেকে সরে আসা উচিত নয়। তিনি অভিযোগ করেন, আইসিসি পাকিস্তানকে ম্যাচ বয়কট পুনর্বিবেচনার আহ্বান জানালেও অতীতে ভারতের সিদ্ধান্তগুলোর সময় নীরব ছিল।
আকমল প্রশ্ন তোলেন, এশিয়া কাপের হাইব্রিড মডেল বা ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার সিদ্ধান্তের সময় আইসিসি কেন কোনো পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, পাকিস্তানের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত, যেমন পাকিস্তান ভারতের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিল। আকমল আরও অভিযোগ করেন, এশিয়া কাপের সময় ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিল এবং ট্রফি গ্রহণ করেনি।
পাকিস্তান সরকারের টুইটের মাধ্যমে বয়কট ঘোষণার পর আইসিসি জানায়, তারা এখনো পিসিবির আনুষ্ঠানিক যোগাযোগ পায়নি। সংস্থাটি পিসিবিকে সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করতে এবং এমন সমাধান খুঁজে বের করতে আহ্বান জানায় যা বৈশ্বিক ক্রিকেটের স্বার্থ রক্ষা করবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে আইসিসিকে আক্রমণ করলেন কামরান আকমল