Web Analytics

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুৎ উপকেন্দ্রের ট্রান্সফরমার চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পৌর শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বুরহানের স্বাক্ষরিত বহিষ্কারাদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কারাদেশে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের কথা উল্লেখ করা হয়। এতে দলের সব স্তরের নেতাকর্মীকে রাসেল মিয়ার সঙ্গে সাংগঠনিক বা ব্যক্তিগত কোনো যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়েছে। আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, শৃঙ্খলাবিরোধী ও ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর রাত ১টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী, বীর নাদাগাড়ীসহ বিভিন্ন এলাকায় অভিযানে রাসেল মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২ জুলাই থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মাদারগঞ্জ জোনাল অফিসের আওতায় ২৬টি ট্রান্সফরমার চুরি হয়; যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।

16 Sep 26 1NOJOR.COM

১৭ লাখ টাকার ট্রান্সফরমার চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।