ই-বর্জ্য সঠিকভাবে প্রক্রিয়াজাত না হওয়ায় বাংলাদেশ মূল্যবান ধাতু ও বিপুল অর্থনৈতিক রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। বুধবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ই-বর্জ্য ব্যবস্থাপনায় সুশাসনবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বিভাগীয় ও জেলা পর্যায়ে ই-বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। গৃহস্থালি ই-বর্জ্য প্রক্রিয়াজাত করে মধ্যবর্তী পণ্য হিসেবে বিদেশে রপ্তানির লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারী ও দেশীয় উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা চলছে। ব্যাসেল কনভেনশনের নিয়ম মেনে ক্ষতিকর ই-বর্জ্য আমদানি না করে স্থানীয় বর্জ্য ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও তিনি বলেন।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সুশাসনের অভাব, দুর্নীতি, পরিবেশ অধিদপ্তরের দক্ষতা ও সমন্বয় ঘাটতিতে ২০২১ সালের বিধিমালা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সেমিনারে জানানো হয়, ৪১ জেলায় প্রায় ১ লাখ ৫০ হাজার নষ্ট ইভিএম পড়ে আছে; এর মূল্যবান যন্ত্রাংশের ব্যবস্থাপনা বা পুনর্ব্যবহারে কার্যকর উদ্যোগ নেই।
ই-বর্জ্য প্রক্রিয়াজাতে ঘাটতিতে মূল্যবান ধাতু ও রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।