Web Analytics

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ৪৪৬ লিটার পেট্রোল পাচারের সময় এক যুবককে আটক করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে তারাগঞ্জ বাজার এলাকায় সন্দেহজনকভাবে চলাচল করা একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে দুটি ড্রামের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় পেট্রোল উদ্ধার করা হয়। পাচারের কাজে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

জানা গেছে, পেট্রোলগুলো পার্বতীপুর উপজেলা থেকে তারাগঞ্জ হয়ে কিশোরগঞ্জ উপজেলায় নেওয়া হচ্ছিল। আটক অটোচালক জানান, কিশোরগঞ্জের ব্যবসায়ী সাজু মিয়া প্রতি লিটার ২৩৫ টাকায় পেট্রোল কিনে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। ঘটনাস্থলে পৌঁছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন উদ্ধারকৃত তেল ও যানবাহন জব্দ করেন।

ইউএনও মোনাব্বর হোসেন বলেন, অবৈধভাবে পেট্রোল পরিবহন ও বিক্রি ঝুঁকিপূর্ণ এবং দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

01 May 26 1NOJOR.COM

তারাগঞ্জে ৪৪৬ লিটার পেট্রোল পাচারে যুবক আটক, তেল ও যানবাহন জব্দ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।