Web Analytics

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চার দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার র‌্যাব-৯ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতাল থেকে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন তানভীর আহমেদ সুমন (৩০), সায়েম আহমেদ (৩৪), বকুল মিয়া (৫৬) এবং সুমন আহমেদ (২৮)। র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় রোগী ও স্বজনদের বিভ্রান্ত করে অনৈতিক সুবিধা আদায় করছিলেন। তারা হাসপাতালের ভেতরে ও আশপাশে অবস্থান করে প্রতারণা, হয়রানি এবং রোগীকে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন বাণিজ্যে জড়িত ছিলেন।

র‌্যাব জানায়, তানভীর আহমেদ সুমন ও সায়েম আহমেদকে তিন মাস এবং বকুল মিয়া ও সুমন আহমেদকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

17 Jun 26 1NOJOR.COM

র‌্যাব-৯ ও প্রশাসনের অভিযানে সিলেট ওসমানী হাসপাতালে চার দালালের কারাদণ্ড

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।