২০২৪ সালে ভারতের বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) কর্তৃক দায়ের করা এক মানহানি মামলার পর উইকিপিডিয়া নতুন করে আলোচনায় এসেছে। দিল্লি হাইকোর্ট সতর্ক করেছে যে, ভারতীয় আইন না মানলে দেশটিতে উইকিপিডিয়া নিষিদ্ধ হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠেছে—উইকিপিডিয়া কীভাবে পরিচালিত হয় এবং এর তথ্য কতটা নির্ভরযোগ্য।
২০০১ সালে চালু হওয়া উইকিপিডিয়া একটি বিনামূল্যের অনলাইন বিশ্বকোষ, যা অলাভজনক সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালনা করে। এতে ৬ কোটিরও বেশি নিবন্ধ রয়েছে এবং প্রতি মাসে ১০ লাখ কোটি বারেরও বেশি পেজভিউ হয়। প্রায় ৩ লাখ স্বেচ্ছাসেবক বিনা পারিশ্রমিকে তথ্য সংগ্রহ ও যাচাই করেন। নির্ভরযোগ্য উৎসের ভিত্তিতে লেখার নির্দেশনা রয়েছে এবং বিতর্কিত নিবন্ধ প্রবীণ সম্পাদকরা পর্যালোচনা করেন।
উইকিপিডিয়া নিজেই স্বীকার করে যে এটি প্রাথমিক উৎস নয়। বিশেষজ্ঞদের মতে, জনপ্রিয় বিষয়ে তথ্য তুলনামূলকভাবে নির্ভরযোগ্য হলেও পক্ষপাতের অভিযোগ রয়েছে। বিজ্ঞাপনবিহীন এই প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের অনুদানের ওপর নির্ভর করে এবং অন্তত ১৩টি দেশে বিভিন্ন নিষেধাজ্ঞার মুখে পড়েছে।
উইকিপিডিয়ায় প্রকাশিত তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।