Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) রাত পৌনে ১২টায় চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে ১০৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক।

ঘোষিত ফলাফলে কলস প্রতীকে আতিকুল আলম শাওন পেয়েছেন ৯০ হাজার ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৯২৫ ভোট। এছাড়া খেলাফত মজলিসের মাওলানা সোলাইমান খান (দেওয়াল ঘড়ি) পেয়েছেন ২৪ হাজার ৫৯৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা এহতেশামুল হক কাসেমী (হাতপাখা) পেয়েছেন ১৪ হাজার ৮০ ভোট এবং সাংস্কৃতিক মুক্তিজোটের সজল কুমার কর (ছড়ি) পেয়েছেন ২৫৯ ভোট।

এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২৯ হাজার ১৬৬ জন। এর মধ্যে ৫৬.৩৫ শতাংশ ভোট পড়ে ১ লাখ ৮২ হাজার ২৭৪টি। মোট বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ৫৯৪।

13 Feb 26 1NOJOR.COM

কুমিল্লা-৭ আসনে ৯০,৮১৯ ভোটে স্বতন্ত্র আতিকুল আলম শাওনের বিজয়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।