Web Analytics

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী আইনজীবী মো. শরীফের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। তবে অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে সাক্ষীকে জেরার জন্য তার আইনজীবীরা সময় চেয়েছেন। চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আগামী ৩০ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজিরের আদালতে শুনানি চলে। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মো. শরীফ রাষ্ট্রপক্ষের সাক্ষী হয়ে সাক্ষ্য দেন এবং পরে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। নিরাপত্তার কারণে প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাস অনলাইনে যুক্ত হন; অন্য ২৬ আসামিকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

বিশেষ পিপি রিদুয়ান রায়হান ওয়াজেদ জানান, আদালতে আনা ২৬ আসামির মধ্যে সাতজনের হাতকড়া ও ডান্ডাবেড়ি খোলার দাবিতে কিছু হট্টগোল হয়, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ২০২৪ সালের ২৬ নভেম্বর আলিফ নিহত হন। তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুন অভিযোগপত্র দাখিল করা হয় এবং ২৫ আগস্ট চিন্ময় দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আদালত।

30 Oct 26 1NOJOR.COM

আলিফ হত্যা মামলায় সাক্ষী জেরার জন্য সময় চেয়েছেন চিন্ময় দাসের আইনজীবীরা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।