Web Analytics

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন রোগী। শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪২ জনে। অক্টোবরের প্রথম ১৬ দিনে মারা গেছেন ৯৭ জন। মাসভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ৩১২ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৯১ জন; এখন পর্যন্ত বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৪ হাজার ৪৯১ জন। নতুন ভর্তির মধ্যে ঢাকা বিভাগে ৮৬৫ জন, চট্টগ্রামে ২৬০ জন, খুলনায় ২৩৩ জন, বরিশালে ১৯০ জন, রাজশাহীতে ১৭৩ জন, ময়মনসিংহে ৬৭ জন এবং রংপুরে ৫৯ জন রয়েছেন।

17 Oct 26 1NOJOR.COM

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সাত মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।