জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সতর্ক করে বলেছেন, বর্তমান সরকার অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করবে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশ আইনে পরিণত করার প্রতিশ্রুতি থাকলেও সরকার তা ভঙ্গ করেছে। তিনি অভিযোগ করেন, নতুন সরকার শ্রমিকদের রক্তের ওপর ক্ষমতায় এসে গণভোটের রায় অগ্রাহ্য করেছে এবং জনগণের সঙ্গে বেইমানি করেছে।
নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রয়োজন ছিল, কিন্তু সরকার সেই ঐক্য ভঙ্গ করেছে। তিনি বিএনপি নেতৃত্বাধীন সরকারকে গণবিরোধী আখ্যা দিয়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে এবং জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়নের দাবিতে রাজপথে নামার প্রস্তুতি নিতে হবে। ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমেই বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করবে সরকার, শ্রমিক ঐক্যের আহ্বান নাহিদ ইসলামের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।