পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ আর কারো কথার অধীনে থাকবে না এবং নিজের ইচ্ছায় চলবে। সোমবার যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল। এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল প্রতিশ্রুতি হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং দেশের স্বার্থ ও মর্যাদা রক্ষা। তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ সবার সঙ্গে সম্পর্ক রাখবে।
মন্ত্রী স্মরণ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এই নীতিগুলো বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য ছিল এবং সেটি ছিল সোনালি সময়। তিনি বলেন, বাংলাদেশ আবার সেই অবস্থানে ফিরে যাচ্ছে। এছাড়া তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় চারজন বাংলাদেশি নিহত হয়েছেন।
বাংলাদেশ নিজের পররাষ্ট্রনীতি স্বাধীনভাবে পরিচালনা করবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।