Web Analytics

নির্বাসিত রুশ সংবাদমাধ্যম মেদুজা ও মিডিয়াজোনার যৌথ বিশ্লেষণে দাবি করা হয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাত লাখের বেশি সেনা নিহত হয়ে থাকতে পারেন। সোমবার প্রকাশিত এই হিসাব আগের মূল্যায়নের তুলনায় অনেক বেশি। বিশ্লেষণটি রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাট-সংশ্লিষ্ট নতুন তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

সংবাদমাধ্যম দুটি জানিয়েছে, রাশিয়ার নাগরিক নিবন্ধন ও সরকারি তথ্য বিনিময়ব্যবস্থার উপাত্তে সেপ্টেম্বর পর্যন্ত অন্তত চার লাখ ৯০ হাজার সেনার মৃত্যু আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত ছিল। বেলারুশের সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো নামের দুটি হ্যাকার গোষ্ঠী রুশ সরকারি তথ্যভান্ডার থেকে এসব তথ্য সংগ্রহ করেছে বলে প্রতিবেদনে বলা হয়। মৃত্যুর তথ্য সরকারি ব্যবস্থায় অন্তর্ভুক্ত হতে সময় লাগায় সম্ভাব্য মোট নিহতের সংখ্যা নির্ধারণে বৈজ্ঞানিক পূর্বাভাস পদ্ধতি এবং নিখোঁজদের হিসাব ব্যবহার করা হয়েছে।

দ্য নিউ ইয়র্ক টাইমস তথ্য ও বিশ্লেষণ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। কার্নেগি এনডাউমেন্টের গবেষক মাইকেল কফম্যান বলেন, রাশিয়া যত সেনা নিয়োগ দিচ্ছে, তার চেয়ে বেশি হারাচ্ছে; তবু আর্থিক প্রণোদনায় ২০২৬ সালে প্রায় চার লাখ নয় হাজার সেনা নিয়োগের লক্ষ্যমাত্রা পূরণের পথে রয়েছে। তাঁর মতে, এতে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হলেও যুদ্ধক্ষেত্রে অবস্থান উন্নত হওয়ার সম্ভাবনা কম।

24 Nov 26 1NOJOR.COM

যৌথ বিশ্লেষণে ইউক্রেন যুদ্ধে সাত লাখের বেশি রুশ সেনা নিহতের দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।